রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
“কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা” প্রতিপাদ্যর আলোকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ফরিদপুরের মধুখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা সদরে প্রদক্ষিণ করে যথা স্থানে শেষ হয়।
র্যালী পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, মধুখালী পৌর কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন ও শিক্ষার্থী ফাতেমা তুজ জহুরাসহ প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া খাতুন।