বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত ।

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় এক গৃহবধূ ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে । উপজেলার বাগজানা এলাকায় সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ।

নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী শাহনাজ বেগম (২৫) ও তাঁর ছেলে শোয়াইব জামান (৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গৃহবধূ শাহানাজ তাঁর ছেলে শোয়াইবকে সঙ্গে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন । এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় । পরবর্তীতে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ।

ওসি জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয় । পরে রাত ১১টার দিকে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com