শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ

জমি নিয়ে বিরোধের জেড়ে নিহত ১, আহত ২

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে ফজলুর রহমান(৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী আহেরুন ও ১০ বছরের শিশু সন্তান তাইজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ১০ টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

নিহত কৃষক ফজলুর রহমান সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ তেলিটপাড়া গ্রামের মৃত দানেস আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফজলুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ প্রতিবেশী ইছান উদ্দিনের ছেলে আব্দুর রহমানের। এ বিষয়ে একাধিকবার স্থানীয় ভাবে বৈঠক হলেও মানতে নারাজ আব্দুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে নিজের বাড়ির পাশে সুপারি গাছের চারা রোপন করছিলেন কৃষক ফজলুর রহমান। এ সময় দলবল নিয়ে বাড়িতে জোড়ে গান বাজিয়ে অতর্কিত ভাবে ফজলুরের উপর দেশী অস্ত্রে হামলা চালায় আব্দুর রহমান ও তার শ্বশুরালয়ের লোকজন। এ সময় কৃষক ফজলুরকে বাঁচাতে এগিয়ে এলে হামলার শিকার হন তার স্ত্রী আহেরুন বেগম (৩৬) ও ছেলে তাইজুল ইসলাম (১০)।

স্থানীয়রা তাদের তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা কৃষক ফজলুর রহমানকে মৃত বলে ঘোষনা করেন। আহত মা ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু সন্তান তাইজুলের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

এ দিকে স্থানীয়দের খবরে গভীর রাতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক ভাবে আব্দুর রহমানের শ্বশুর আবুল কাসেমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, সন্দেহজনক ভাবে একজনকে আটক করে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। বাকীদেরও আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com