বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

জনগনের উন্নয়নে কাজ করতে চান সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী এ্যাড. লিলি

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামাতপুর (বর্তমানে রউফ নগর) গ্রামের সন্তান ১৯৭১ ‘এ মহান মুক্তিযুদ্ধের রাণাঙ্গনে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের গ্রামের মেয়ে অ্যাডভোকেট মমতাজ হোসাইনী লিলি সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এমপি হয়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের জন্মস্থান মধুমতি নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে চান।

অ্যাডভোকেট লিলি সালামাতপুর বর্তমানে রউফ নগর গ্রামের মরহুম মাওলানা আব্দুল ওয়াদুদ মৃধার মেয়ে এবং মো. সফিউর রহমানের ভাতিজি। অ্যাডভোকেট মমতাজ লিলি এমএএলএলবি শেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনী পেশায় আছনে।

তিনি ঢাকা ইডেন কলেজে অধ্যায়নের সময় সরাসরি রাজনীতিতে অংশ নেন। ছাত্রলীগের বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রহণ করেন। কর্মজীবনে ঢাকা জজ কোর্টে বরাবরই আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে কাজ করেছেন। এ ছাড়া দলীয় অসহায় মানুষের বিনা খরচায় আইনী সহায়তা দিতেছেন। তিনি বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সদস্য, এবং আইন সহায়তা ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য। বর্তমানে অ্যাডভোকেট মমতাজ লিলি নারী সংগঠন ‘মানবী’ এর অঙ্গসংগঠন অপাজিতার সংগে সম্পৃত্ততা রয়েছে বলে জানান।

তিনি ফরিদপুর জেলাবাসীরকে নিয়ে কিভাবে অসহায় ও অবহেলিত নারীদের কর্মজীবনে আনা যায় এ বিষয়ে গবেষণা করে কাজ করতে চান। ইতিমধ্যে তিনি সমাজে নির্যাতিত নিপিড়িত নারীদের কীভাবে সাবলম্বি করে তোলা যায় সেদিকে লক্ষ রেখে তিনি কাজ করছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কমী এবং রাজনীতিবিদ বলেও দাবী করেন। তিনি ফরিদপুর জেলা বাসীর সমর্থনে সংরক্ষিত নারী আসনে এমপি হয়ে নারীদের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে চান। তিনি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com