বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে টানা নয়দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকার পর স্থলবন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
রোববার (১৮ আগষ্ট) বিকেলে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন বাবুল এ তথ্য নিশ্চিত করে জানান, উভয় দেশের যৌথ সিদ্ধান্তে পবিত্র ঈদ-উল আযহার ৯ দিন বন্ধ ঘোষনা করা হয়েছিল। ঈদের ছুটি শেষ করে আবারও রোববার দুপুরের পর পরই স্থলবন্দরের কার্যক্রম পুরোদমে চালু করা হয়েছে।
এর আগে শুক্রবার (৯ আগস্ট থেকে ১৭ আগষ্ট) পযর্ন্ত বুড়িমারী স্থলবন্দর আমদানি- রফতানি বন্ধ করা হয়। বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) খন্দকার মাহমুদ বলেন, ঈদ উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। যে কারণে পাসপোর্টধারী যাত্রীরা অনেকেই ভারতে ঘুরতে গেছেন। ভ্রমন শেষে তারা দেশে ফিরতে শুরু করেছেন ইতিমধ্যে অনেকেই দেশে ফেরতও এসেছেন।
বুড়িমারী স্থল বন্দরের এসি আব্দুস সালাম বলেন, উভয় দেশের আমদানি-রপতানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আমদানি-রপতানি কার্যক্রম নয়দিন বন্ধ রাখার পর আজ দুপুরের পর পরই আবার পুরোদমে চালু হয়েছে। আমদানি-রপতানি কার্যক্রম বন্ধ থাকলেও অন্যান্য কার্যক্রম চালু ছিল বলেও জানান তিনি।