সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে তিন লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার পৃথক অভিযানে সিংঙ্গীমারী ও দক্ষিন গড্ডিমারী এলাকার নিজ বাড়ি থেকে ওই দু‘জনকে আটক করে পুলিশ।
গ্রেফকৃতরা হলেন, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী (২৮) এবং গড্ডিমারী এলাকার বাসিন্দা জাহেদুল ইসলাম (৪৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কালাম আজাদ ডেইলী বাংলাদেশকে বলেন, ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গোলাম রাব্বানী ও জাহেদুল ইসলাম নামে দু‘জনকে আটক করা হয়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত কওে ডেইলী বাংলাদেশকে জানান, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২১এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকার বৈশাখী হোটেল এন্ড রেষ্টুরেন্টের স্বত্বাধীকারি মহির আলী (৫০) রিক্সা যোগে বাসায় ফিরছিলেন। এ সময় কাউন্সিল পাড়া এলাকার ইএসডিও অফিস সংলগ্ন তার বাসার সামনে ওঁৎ পেতে থাকা দুবৃত্তরা ব্যবসায়ী মহির ও রিক্সা চালক নজরুল ইসলামকে (৪০) কুপিয়ে ব্যাগেরক্ষিত ৩ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে রোববার আহত ব্যবসায়ী মহির আলী বাদী হয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের নামে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।