সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

চেয়ারম্যানের পদ ফিরে পেলেন রফিক

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের ১২ ইউপি সদস্যের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ জুলাই ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়। দীর্ঘ তিন মাস পর দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।

রবিবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে তার চেয়ারম্যানের দায়িত্ব শুরু করেন রফিকুল ইসলাম রফিক।

এর আগে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) লালমনিরহাট জেলা প্রশাসকের হয়ে লিখিত ভাবে দায়িত্ব পালনের নোটিশ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়শ্রী রাণী রায়।

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার ৫নং হারাটী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে ওই ইউনিয়নের ১২জন ইউপি সদস্য তাদেও মনগড়া ও সাজানো একটি লিখিত অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রনালয়ে প্রেরন করে। যার প্রেক্ষিতে গত ১৫ জুলাই ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়। পওে চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক হাইকোর্টে আপিল করলে ওই মাসের ৩১ জুলাই চ্যালেঞ্জ কওে কওে রিট করলে মহামান্য হাইকোর্টেও বিচারক তার চেয়ারম্যান পদটি বহাল রাখার নির্দেশ প্রদান কওে বলেন, কেন ওই পদটি শুন্য ঘোষনা অবৈধ হবে না মর্মে রুল জারি করেন। যার রিট পিটিশন নং-৮৩৫০। নির্দেশ প্রদানের দীর্ঘদিন অতিবাহিত হলেও লিখিত ভাবে কোন কাগজ বা কোন অনুমতি না পাওয়ায় চেয়ারম্যান পদটি শুন্যই থেকে যায়। অতপর গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়শ্যী রানী রায় চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে তার দায়িত্ব পালনে লিখিতভাবে নির্দেশ প্রদান করেন এবং অফিস অর্ডার হস্তান্তর করেন।

চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, আমার ইউনিয়নের ইউপি সদস্যদের অনৈতিক সুবিধা প্রদান না করায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। মিথ্যা ষড়যন্ত্র করে সত্যকে কখনো চেপে রাখা যায় না। একটু দেরীতে হলেও সত্যের জয় হয়েছে। তাই আজ তিনি তার চেয়ারে বসে আবার দায়িত্ব পালন করবেন। এজন্য তিনি হারাটী ইউনিয়নবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
তবে আজ থেকে চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক স্থায়ী ভাবে দায়িত্ব নিলেও এদিন অভিযোগকারী ওই ১২জন ইউপি সদস্যের কেউ ওই ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন না। যদিও চেয়ারম্যান রফিক অতিতের সব ভুলে তাদের সবাইকে পরিষদে আসার জন্য অনুরোধ করেছিলেন বলে চেয়ারম্যান রফিক বলেন। চেয়ারে বসার পর পরই ওই ইউনিয়নের নারী পুরুষ সবাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com