রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

চিলমারী নদীবন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি:: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুড়িগ্রামের চিলমারীতে নদীবন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়ায় প্রধানমন্তী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ।

বুধবার সকালে চিলমারী উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের আয়োজনে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার (বীর বীক্রম), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধরাণ সম্পাদক রেজাউল করিম লিচু, থানাহাট ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মিলন, রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী সরকার, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদিন প্রমুখ।

উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, নয়ারহাট) নদীবন্দর নির্মাণ’ প্রকল্পটি ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যায়ে ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে। একনেক সভায় চিলমারীর বন্দর নির্মাণের প্রকল্প পাশ হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com