সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

চিলমারীতে রেডিও চিলমারীর ব্রডকাস্টার ফোরামের আত্মপ্রকাশ

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের চিলমারীতে কমিউনিটি রেডিও চিলমারীর সম্প্রচার কর্মীদের নিয়ে ব্রডকাস্টার ফোরামের আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এস, এম নুরুল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আনোয়ারুল ইসলাম, পলাশ মাহমুদ, মিজানুর রহমান মিজান, লুৎফুন্নাহার হ্যাপী, এস, এম আশিকুর রহমান, রিদওয়ান রেজা, আহমেদ আবু সায়েম, ইশরাত জাহান, আবু সাঈদ বাবু, এম, এস আরিফ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় রেডিও চিলমারীর সম্প্রচার কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, রেডিও শ্রোতা বৃদ্ধি, অনুষ্ঠানের মান উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে এস, এম নুরুল আমিন সরকারকে সভাপতি, পলাশ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, অর্থ সম্পাদক এস, এম আশিকুর রহমান, নারী বিষয়ক সম্পাদক লুৎফুন্নাহার হ্যাপী, অনুষ্ঠান সম্পাদক আহমেদ আবু সায়েম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক রিদওয়ান রেজা, কার্যকরী সদস্য এম, এস আরিফ, মোঃ আকাশ মিয়া ও মাসুরা মিমি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com