সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

চিলমারীতে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের চিলমারীতে মাছ ধরতে গিয়ে মহ্সিন আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে রমনা ব্যাপারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহসিন আলী সকালে তার ছেলেকে সহ রমনা ব্যাপারীপাড়া ব্রহ্মপুত্র নদে মুট জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় হটাৎ তিনি তার ছেলেসহ নদের প্রবল স্রোতে পড়ে যান। পরে তার ছেলে সাতরে তীরে উঠতে পারলেও তাকে ১০ মিনিট পর নদের কিছু দূর থেকে স্থানীয়রা উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। মহ্সিন আলী রমনা ব্যাপারী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল আজিজের ছেলে।

চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. আকলিমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com