সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

চিলমারীতে বন্যার পানি থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা বাঁধ এলাকায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে আদিলা (১১) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় চিলমারী ফায়ার সার্ভিসের সহযোগিতায় কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। শিশুটি রমনা মুন্সিপাড়ার অধিবাসী আমিনুরের কন্যা।

স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে গোসল করতে গিয়ে সে বন্যার স্রোতে নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে অনেক খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি মনোরঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিলমারী ফায়ার সার্ভিসের সহযোগিতায় কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com