রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

চিলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে ডুবে এক কন্যা শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে রমনা ইউনিয়নের জোড়গাছ তেলিপাড়া এলাকার মৃত-মিলন মিয়ার আড়াই বছর বয়সী মেয়ে মোবাস শিরিন খাতুন।

শনিবার দুপুরে খেলার সময় সবার অজান্তে সে বাড়ির পাশ্বের একটি পুকুরের পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

৭ নংওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আহাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির মৃত্যু খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com