শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

চিলমারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের চিলমারীতে আক্তারুল ইসলাম (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার সন্ধায় রমনা মডেল ইউনিয়নের টোলর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আক্তারুল ইসলাম ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আকা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় আক্তারুল ইসলামের বাবা-মা বাড়ির বাইরে থাকায় সে তার শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখে। পরে ঘরের ধরনার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ দেখতে পায় বাড়ির লোকজন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ওই যুবক মানসিক প্রতিবন্ধি হওয়ায় আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেটি ট্রাক্টরের লেবারের কাজ করত। সে মানসিক প্রতিবন্ধি বলে জানা যায়। তার মৃত্যুতে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com