বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

জয়পুরহাটে চার বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা

জয়পুরহাট প্রতিনিধিঃ চার বছর বয়সী দেবরকে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন ভাবি। এ ঘটনায় অভিযুক্ত ভাবি রীমা খাতুনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মে) সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আব্দুল্লাহ আল লাবিব। সে ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিন ছেলে-মেয়ের মধ্য আব্দুল্লাহ আল লাবিব সবার ছোট।গ্রেপ্তার রীমা খাতুন নিহত আব্দুল্লাহ আল লাবিবের বড় ভাই মেছতাউলের স্ত্রী।

নিহত পারিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতের খাবার শেষে শিশু আব্দুল্লাহ আল লাবিব তার চাচি খাতিজার সঙ্গে ঘুমিয়ে পড়ে। সকাল লাবিব ঘুম থেকে উঠে বাবার কাছে গিয়ে বিশ টাকা নিয়ে চাচা জামালের দোকানে খাবার জিনিস কিনতে যায়। সেখান থেকে শিশুটি খাবার কিনে বাড়ি এসে খাচ্ছিল। কিছুক্ষণ পর শিশুটির বড় ভাই মেছতাউলের স্ত্রী রীমা এসে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে যায়। পরে জামালের স্ত্রী খাদিজা খাতুন রীমার ঘরে গিয়ে শিশু লাবিবকে কম্বল দিয়ে ডেকে দেওয়া অবস্থায় দেখতে পান। গরমের ভেতর কেন লাবিবকে এমনভাবে ঢেকে রাখা হয়েছে তা রীমার কাছে জানতে চান।

তখন রীমা তাকে বলেন, লাবিব ঘুমিয়ে পড়েছে। এতে খাতিজার সন্দেহ হয়। তখন কম্বল উঠিয়ে লাবিবকে নিস্তেজ অবস্থায় দেখে চিৎকার দেন। বাড়ির অন্য সদস্যারা ছুটে এসে শিশু লাবিবকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা লাবিবকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এরপর পুলিশ ভাবি রীমা খাতুনকে আটক করে থানায় নিয়ে যায়।

শিশুটির চাচা জামাল হোসেন বলেন, মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ানো কথা লাবিবকে তার ভাবি রীমা খাতুন ঘরে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর ভাবির ঘর থেকে লাবিবকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। চিকিৎসকরা লাবিবকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে শ্বশুর-শাশুড়ির সঙ্গে রীমার পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এ কারণে রীমা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শিশুটির ভাবি রীমা খাতুন শিশুটিকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। রীমাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com