শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

চাকসু নির্বাচন: ভোটারদের আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ

ভোট দেয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেয়া কালি মুছে যাচ্ছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে দেওয়া কালি মুছে যাওয়ার অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আইটি ভবন কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এই অভিযোগ করেন।

সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ভোটারদের আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছে। তাদের আবারও ভোট দেওয়ার সম্ভাবনা থাকে। আমি নিজে এখন ভোট দিয়ে আসছি। আমরা নির্বাচন কমিশনারকে বিষয়টি লিখিত জানাব।’

দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে জানিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচন। কিন্তু নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com