বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

চরভদ্রাসনে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

মোঃ মনির হোসেন পিন্ট, চরভদ্রাসন প্রতিনিধি॥ ফরিদপুরের চরভদ্রাসনে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। নিহতের নাম রিক্তা আক্তার (২২)। সে পাশ্ববর্তি সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের বাবুরচর গ্রামের বাসিন্দা। সে গত এক মাস আগে তার বর্তমান স্বামী শাহ্জালালকে নিয়ে সদরপুর থেকে এসে চরভদ্রাসন উপজেলা সদরের মোঃ ইউসুফ হোসেনের বাড়িতে বাসা ভাড়া করে থাকতে শুরু করে।

নিহত গৃহবধুর বাড়িওয়ালা সেলিনা জানান, নিহত গৃহবধু রিক্তা আক্তারের গত ৬/৭ বছর আগে দিনমজুর আলঙ্গীরের সাথে বিয়ে হয়। এবং সেই ঘরে তাদের রাহুল নামে (৫) বছরের এক পুত্র সন্তানও রয়েছে। পরবর্তিতে গৃহবধু গত ২ বছর আগে সদরপুর থানার জান্নাত টেইলার্স ব্যবসায়ী শাহ্জালারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের এ পারিবারিক কলহের জের সৃষ্টি হয় বলে বাড়িওয়ালা ও প্রতিবেশিদের ধারনা।

এদিকে, ঘটনার দিন রাতে নিহত গৃহবধূ পেটে ব্যাথার ঔষুধ আনার জন্য বাসা থেকে বের হলে বাসার একটু পাশেই ঘাতক স্বামী নিহত গৃহবধুর পেটে চাকু ঢুকিয়ে দিয়ে তাৎক্ষনিক ভাবে পালিয়ে যায়। পরে নিহত গৃহবধুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে প্রথমে চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মোঃ জুয়েল হোসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে, চিকিৎসারত অবস্থায় আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে চরভদ্রাসন থানার এস.আই স্বপন কুমার তার মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং প্রথমে তিনি এ ঘটনায় এখনও কেউ থানায় কোন অভিযোগ করেননি বলে জানালেও পরবর্তিতে তার সাথে মুঠোফোনে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি পরে ফোন দেন বলে ফোনটি কেটে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com