সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা এর সভাপতিত্বে বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন স্থানীয় সাংবাদিকদের সামনে বর্তমান সময়ে মৎস্য খাতে অগ্রগতি, সাফল্য, মৎস্য সংরক্ষন সহ দেশব্যাপি মাছের উৎপাদন, প্রজনন ও বিভিন্ন সুফলের দিক তুলে ধরেন। এসময় সাংবাদিকদরাও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে মৎস্য বিষয়ের ওপর প্রশ্ন তুলে ধরে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন, সহ-সভাপতি আব্দুল ওহাব মোল্যা, সেক্রেটারী মোঃ লিয়াকত আলী লাভলু, যুগ্নসম্পাদক ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মোঃ মনির হোসেন পিন্টু, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান শিমুল, চ্যানেল এসটিভির উপজেলা প্রতিনিধি সাইফুর রহমান উজ্জল, প্রেসক্লাব সদস্য আসলাম বেপারি, আফজাল হোসেন ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ আরো অন্যান্য প্রমূখ।