সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

চরভদ্রাসনে ষাঁড়ের দাম ৫ লক্ষ টাকা

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ  ফরিদপুরের চরভদ্রাসন সদও উপজেলার মধু শিকদারের ডাঙ্গী গ্রামের জাহিদ মোল্যার একটি ষাঁড় গরুর দাম উঠেছে ৫ লাখ টাকা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা এ ষাঁড়টি এক নজর দেখতে প্রতিদিন স্থানীয়দের উপচেপড়া ভীর লক্ষ্য করা গেছে।
সরেজমিনে সোমবার এ প্রতিবেদক জাহিদ মোল্যার বাড়িতে গিয়ে দেখেন উক্ত ষাঁড়টি আরো কয়েকটি ষাঁড়ের সাথে ব্যস্ত সময় পাড় করছেন। ষাঁড়টির মালিক ও তার পরিবারের সকল লোকজন খুব আদরে এবং যতেœ ষাঁড়টির পরিচর্যা করে চলেছেন। কেউ বা ষাঁড়টিকে পরম আদরে গা ভুলিয়ে দিচ্ছেন, কেউবা আবার ষাঁড়টির মুখে বিভিন্ন ধরনের খাবার তুলে দিচ্ছেন। এভাবেই প্রায় গত আড়াঁই বছর ধরে ষাঁড়টি ধীরে, ধীরে তার পরিবারের একজন সদস্য হয়ে গেছেন বলে জানান ষাঁড়টির মালিক।
ষাঁড়টির মালিক জানান, আমি একজন সাধারন পেশার খেটে খাওয়া মানুষ। শখের বসে আমি গত দুই বছর আগে আমার পাশের বাড়ির এক লোকের কাছ থেকে মাত্র নব্বই হাজার টাকায় সম্পূর্ন দেশী জাতের বীজ থেকে জন্ম নেওয়া এ ষাঁড়টিকে কিনে অতি যতেœ লালন-পালন করতে শুরু করি। এবং গত আড়াঁই বছর ধরে বিভিন্ন ধরনের সম্পূর্ন দেশীয় খাবার খাইয়ে বর্তমানে আমার ষাঁড়টির ওজন আনুমানিক প্রায় ২০ মুনের মত তার ধারনা।
তিনি বলেন, আমি ভালো দাম পেলে আগামী কোরবানি ঈদে ষাঁড়টিকে বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছি। এবং বর্তমানে আমার এ ষাঁড়টিকে স্থানীয়রা সহ প্রতিদিন বিভিন্ন ব্যাপারীরা বাড়িতে এসে ৫ লাখ টাকা দাম করছে। তবে, আমি ষাঁড়টির দাম ৮ লাখ টাকা চাইতেছি বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com