রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের নূরু মাতব্বরের ডাঙ্গী গ্রাম থেকে মনির মোল্যা (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। মনির মোল্যা উপজেলার গাজিরটেক ইউনয়নের চরঅযোধ্যা গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে।
নিহতের মা মমতাজ বেগম জানান, মনির গত দুই বছর ধরে তার শ্বশুর বাড়িতে থাকেন। মনিরের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মনিরের স্ত্রী সীমা আক্তার সৌদি আরব থাকেন। কিছুদিন ধরে স্ত্রী সীমার সাথে মনিরের তেমন ভালো সম্পর্ক ছিলনা বলে তিনি জানান।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার উপপরিদর্শক ফিরোজ আলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ এর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।