রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

চরভদ্রাসনে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষন উদ্বোধন

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::

ফরিদপুরের চরভদ্রাসনে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে টেকাব প্রকল্পের আওতায় মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।

উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়ার সভাপতিত্বে উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম. মঈনুল আহসান, উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের সি.এস. কাজী আবু জাফর, সি.এস. হেলেনা বেগম ও প্রশিক্ষনার্থী সহ আরো অন্যান্য প্রমূখ।

উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা যায়, বেকারত্ব দূরীকরণে ও যুব সমাজকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রতিদিন তিনটি ব্যাচে উপজেলায় মাসব্যাপী এ ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষন চলবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com