সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

চরভদ্রাসনে মাদক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধি::

ফরদিপুরের চরভদ্রাসন উপজেলায় ‘মদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’২০১৯ উদ্যাপন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দুই গ্রুপে ৩২জন ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পূর্ব বিএস ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএস ডাঙ্গী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, চরভদ্রাসন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও মর্নিং সান কেজি স্কুলের (ক গ্রুপে) প্রথম শ্রেনি থেকে তৃতীয় শ্রেনি পর্যন্ত ও (খ গ্রুপে চতুর্থ শ্রেনি থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত দুই গ্রুপে মোট ৩২ জন শিক্ষার্থীদের মধ্যে ওই দিন সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত উক্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সুজন কুমার সাহা, শিক্ষিকা লাকি আক্তার ও শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল প্রমূখ।

জানা যায়, ওই দিন বিজয়ী প্রতিযোগিদের ফলাফল ঘোষনা করা হবে এবং আগামীকাল ২৬জুন চিত্রাংকন বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরুস্কার বিতরন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com