সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

চরভদ্রাসনে ভয়াবহ বজ্রপাতে নিহত ১, আহত ২

চরভদ্রাসন প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে গতকাল মঙ্গলবার বিকালে স্বরনকালের ভয়াবহ বজ্রপাতের আঘাতে একজন নিহত ও দুই’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকালে চরভদ্রাসনে আনুমানিক বিকাল ৫টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত প্রচুর বৃষ্টিপাতের সাথে স্বরনকালের সবচেয়ে বেশি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে এক নারী নিহত, অপর দুই’জন আহতসহ উপজেলার বিভিন্ন স্থানে ছয়টি গবাদী পশুর মৃত্যুর ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমীর খাঁন জানান, পশ্চিম চর শালিপুর গ্রামের নুরল হক বেদের স্ত্রী জরিনা বেগম (৬০) পানিতে গোছল করতে নামলে বজ্রপাতের আঘাতে সেখানেই তার মৃত্যু ঘটে। একই দিন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের মোল্যাডাঙ্গী গ্রামে বদন মোল্যার ছেলে সুবান মোল্যার বজ্রপাতের আঘাতে আতালে থাকা চারঁ’টি গবাদী পশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র হতে জানা যায়।
এদিকে একইদিন উপজেলার সদর ইউনিয়নের পূর্ব,বি,এস,ডাঙ্গী গ্রামের ইছাহাক বেপারীর ছেলে মাসুদ বেপারী (২০) বাড়ির উঠানে থাকা তার মোটরসাইকেলটি ঘরে উঠাতে গেলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সে আহত হন। পাশাপাশি একইদিন বিকালে উপজেলার বালিয়া ডাঙ্গী গ্রামে শিরিন আক্তার (৪০) রান্না করার জন্য ঘর থেকে বের হলে বজ্রপাতের আঘাতে এসময় তিনি ক্ষতিগ্রস্থ হন। পরে, আহতদের স্বজনরা তাদেরকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন বলে জানা যায়। বাংলাদেশ সময়ঃ ০৪.২৫ঘন্টা/পিএম,তাং-১৩/০৬/১৮ইং

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com