সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

চরভদ্রাসনে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ বসতঘর ভস্মিভুত

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধি::

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম বিএস ডাঙ্গী গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। ঐ ওয়ার্ডের ইউপি মেম্বার ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুর দেঁড়টার দিকে পতিত বৈরাগির রান্না ঘরের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনলেও পরবর্তিতে ফরিদপুর ও সদরপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন সম্পূর্নভাবে নিয়ন্ত্রণে আনে।

এসময় পতিত বৈরাগির ৩টি, যশোনাথ বৈরাগির ৪টি, সাহাজাহান শিকদারের ২টি বসতঘরসহ তাদের ঘরে থাকা নগদ ৪ লক্ষ টাকা ও বিভিন্ন মালামাল মিলে প্রায় ১২লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, চরভদ্রাসন থানার এস.আই. শাহিনুজ্জমান, এ.এস.আই. মোঃ আজিজুর রহমান তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে শুকনো খাবার ও কম্বল বিতরন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com