রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::

ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা নাসরিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫/১ ধারায় উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরঅযোধ্যা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় সেক নৈমদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইউএনও’র মোবাইল কোট পেশকার মো. মানোয়ার হোসেন ও চরভদ্রাসন থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com