রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::
ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জেসমিন সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫/১ ধারায় উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরহাজিগঞ্জ বাজার রক্ষা বাধের বালু অবৈধভাবে বিক্রি করায় মো.মজিবুর বিশ্বাসকে ৫০ হাজার টাকা ও চরঅযোধ্যা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মো. হায়দার বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে অন্যান্যরা হলেন, ভ্রাম্যমাণ অভিযানের ইউএনও’র মোবাইল কোট পেশকার মো. মানোয়ার হোসেন ও চরভদ্রাসন থানা পুলিশ।