সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

চরভদ্রাসনে ভুবেনশ্বর নদী পরিচ্ছন্ন ও সংস্কারের দাবীতে মানববন্ধন

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::

ফরিদপুরের চরভদ্রাসনে ডেঙ্গু প্রতিরোধে ভুবেনশ্বর নদীকে পরিচ্ছন্ন, সংস্কার ও কচুরিপনা অপসারনের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে ভুবেনশ্বর নদ রক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন ও ব্যবসায়ীদের আয়োজনে এ মানববন্ধন পালিত হয়। মানবন্ধনে উপজেলার সদর বাজারের ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করে।

এসময় চরভদ্রাসন সদর বাজারের বুক দিয়ে বয়ে যাওয়া ভুবেনশ্বর নদীটিকে রক্ষায় নদী থেকে দ্রুত কচুরিপনা অপসারন করে পরিচ্ছন্ন ও সংস্কারের দাবীতে বক্তব্য দেন, চরভদ্রাসন হাট/বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম মোল্যা, দোকান মালিক সমবায় সমিতির সেক্রেটারী মো. শহিদ মোল্যা, শিক্ষক মো. ওয়াছেল মাষ্টার ও থানা ছাত্রলীগের সেক্রেটারী মো. মিজানুর রহমান সহ আরো অন্যান্য প্রমূখ।

পরে, মানবন্ধনটি সদর বাজার থেকে মৌন মিছিল করতে করতে উপজেলা পরিষদ চত্তরে এসে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা নাসরিনের হাতে স্বারকলিপি তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com