রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

চরভদ্রাসনে বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাল্যবিবাহ নিরোধ দিবস-২০১৯ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় ‘শেখ হাসিনার বারতা, নারী –পুরুষ সমতা’ স্লোগানে উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, নারী প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন শেষে পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলীর এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দারিদ্রবিমোচন কর্মকর্তা মো. ইউনুছুর রহমান, উপজেলা আনছার-ভিডিপি কর্মকর্তা মো. রুশান খান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com