সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::
ফরিদপুরের চরভদ্রাসনে বন্যার্তদের মাঝে ত্রানের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের ত্রান ভান্ডার থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল সাঈদ উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আলম ফকিরের হাটে বন্যা দুর্গত ৬শ’ পরিবারের মাঝে এ ত্রানের চাল বিতরণ করেন।
এসময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন খান সহ ইউপি সদস্যবৃন্দ প্রমূখ।
সংশ্লিষ্ট দপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, ওই দিন উক্ত ইউনিয়নের বন্যাদুর্গত প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৬শ’ বন্যা দুর্গত পরিবারের মাঝে ৬মে.টন. ত্রানের চাল বিতরণ করেন এবং আগামীতেও বন্যা দুর্গতদের মাঝে এ ত্রান বিতরণ অব্যাহত থাকবে বলেও উপজেলা ত্রান অফিস জানান।