সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

চরভদ্রাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি॥ ফরিদপুরের চরভদ্রাসনে পানিতে ডুবে মোঃ হামজা নামে ২১ মাসের এক শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। নিহত হামজা ওই গ্রামের মোঃ ইউনুসের ছেলে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর এলাকায় এ ঘটনা ঘটে।

হামজার পারিবারিক সুত্র থেকে জানা যায়, মঙ্গলবার সকালে হামজা বাড়ির উঠানে খেলাধুলা করতে থাকে। কিছুক্ষন পর তারা হামজাকে বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোজাখুজির পর বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক মোঃ জাহিদ শিশুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com