বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

চরভদ্রাসনে পহেলা বৈশাখের প্রস্ততিসভা অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আগত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্ততিমূলক সভা সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজি.এম. বাদল আমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন ও চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত।
পহেলা বৈশাখকে উপজেলায় নানা আয়োজন ও যথাযথ ভাবে পালনে অনুষ্ঠিত সভায় এসময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, চরভদ্রাসন সদর ইউপি’ চেয়ারম্যান মোঃ আজাদ খান, গাজিরটেক ইউপি’ চেয়ারম্যান মোঃ ইয়াকুব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা কে.এম. আনুয়ারুল করিম, সাংবাদিক মোঃ মেজবাহ্ উদ্দিন, সাংবাদিক মোঃ মনির হোসেন পিন্টু, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিষ্ঠিানসমূহ প্রমূখ।
উল্লেখ্য, একই দিন সকাল সাড়ে ১০টায় উক্ত পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর সভাপতিত্বে, প্রতি মাসের ন্যায় এমাসেও উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com