সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

চরভদ্রাসনে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদ্যাপিত

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনেও আজ শনিবার নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪২৫। নতুনের আবাহনে পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ-উচ্ছাসে মেতে উঠেছে গোটা বাঙালি জাতি।
সুখ-শান্তি-সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়েই মহা-ধুমধামের সঙ্গে চরভদ্রাসনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ। আজ পোশাক-পরিচ্ছদ, খাওয়া-দাওয়া, গানবাদ্য সব কিছুতেই প্রাধান্য পাবে বাঙালিয়ানা।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর নের্তৃত্বে ও উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদের সামনে থেকে শিশু, কিশোর, বুড়ো, নারী-পুরুষ সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে নববর্ষের আনন্দ-উদ্দীপনা নিয়ে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি সদর বাজার প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ উন্মুক্ত মঞ্চে এক আলোচনা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মোস্তফা কমিউনিটি সেন্টারে উপস্থিত সকলের জন্য বাঙ্গালীর ঐতিজ্যআনা পান্তা ভাত খাওয়ানোর আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com