সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

চরভদ্রাসনে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন থানা পুলিশের আয়োজনে ফরিদপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খাঁন এর সাথে স্থানীয় ব্যাক্তিবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় চরভদ্রাসন থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রাম প্রসাদ ভক্তের সভাপতিত্বে ও এস. আই লিয়াকত আলীর তত্বাবধানে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খাঁন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার এ.এস.পি. সদর সার্কেল মোঃ আনিসুজ্জামান এবং চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.জি.এম. বাদল আমিন।
এছাড়াও মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নের্ত্ববৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগন প্রমূখ।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় সদর বাজারের বিশিষ্ট্য ব্যবাসায়ী মোঃ মোতালেব হোসেন মোল্যা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা এসময় পুলিশ সুপারের কাছে সাম্পতিক সময়ে উপজেলায় গাজা, ইয়াবাসহ আরো বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয়, সেবন সহ বিগত দিনে উপজলোয় বিভিন্ন সময়ে বিভিন্ন ডাকাতির ঘটনা তুলে ধরেন। পাশাপাশি আগামী বর্ষা মৌসুমে উপজেলায় মাদক, চুরি, ডাকাতি রোধে উপজেলায় স্থল ও নৌপথে পুলিশ টহল বাড়ানোর বিষয়ের উপর পুলিশ সুপারের কাছে জোড় দাবী তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com