সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::
ফরিদপুরের চরভদ্রাসনে ডেঙ্গু জ্বরে সেলিম বিশ্বাস (৪০) নামে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলা সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের মৃত কদম বিশ্বাসের ছেলে।
সেলিমের পারিবারিক সূত্রে জানা যায়, সে গত এক মাস ধরে ঢাকার যাত্রাবাড়ি নিজের একটি গ্যারেজে কাজ করে আসছিলো। কিন্তু কিছুদিন ধরে সেলিমের শরীরে জ্বরজ্বর ভাব অনুভূত হলে সে চিকিৎসার জন্য ঢাকা থেকে বাড়িতে আসে। বাড়িতে এসে সে স্থানীয় আধুনিক ডায়াগনষ্টিক সেন্টারে পরিক্ষা করে তার শরীরে ডেঙ্গু জ্বর ধরা পরে।
এদিকে, সেলিম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ঐদিনই তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেলিম দুই ছেলে ও এক মেয়ের জনক। সেলিমের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে এলাকায় সকলের মধ্যে শোকের মাতম সৃষ্টি হয়।