রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি॥
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে রোববার ৪৭তম জাতীয় সমবায় দিবস-২০১৮ ইং পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদর বাজারের বিভিন্ন অলি-গলি প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন।
উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান এর সার্বিক পরিচালনায় সভায় “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এ মূল প্রতিপাদ্য বিষয় ভিত্তিক অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, চরভদ্রাসন হাট-বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোল্যা, ব্যাবসায়ী মোঃ মোতালেব হোসেন মোল্যা ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ।