রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::
“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় পরিষদ চত্তর থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন করে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক জোগেশ শ্রী, উপজেলা সমবায় অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল সাঈদ, সাংবাদিক মেজবাহ উদ্দিন, আঃ ওহাব মোল্যা, লিয়াকত আলী লাভলু, মনির হোসেন পিন্টু, সাইফুর রহমার উজ্জল ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সংগঠনের সদস্য সহ কলেজের শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।