বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি॥
ফরিদপুরের চরভদ্রাসনে পবিত্র কুমার শীল (৩৬) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা কওে ওই যুবক। নিহত পবিত্র কুমার শীল গাজীরটেক ইউনিয়নের চরঅযোদ্ধা গ্রামের সুবোধ শীলের ছেলে। সে পেশায় নরসুন্দর ছিল।
স্থানীয়রা জানান, (১ জানুয়ারি) মঙ্গলবার রাতে বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে গলায় ওড়না পেচিঁয়ে পবিত্র কুমার শীল আত্মহত্যা করেছে। বাড়ির লোকজন খোঁজাখুজিঁর একপর্যায়ে ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী নিহতের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।