সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

চরভদ্রাসনে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

মোঃ মনি হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::

ফরিদপুরের চরভদ্রাসনে স্বর্ণা আক্তার(১৪) নামে এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে। স্বর্ণা সদর ইউনিয়নের কামার ডাঙ্গী গ্রামের গ্রামের মৃত মোন্নাফ ব্যাপারীর মেয়ে। সে চরভদ্রাসন রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বর্ণার পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকালে বাড়ির সবাই পাশের গফুর মৃধা ডাঙ্গী পদ্মা নদীতে নৌকা বাইচ দেখতে যায়। সন্ধ্যায় বাড়িতে ফিরে পরিবারের লোকজন স্বর্ণাকে ঘরের ভিতরে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এসময় স্বর্ণার পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ তাকে মৃত ঘোষনা করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com