সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

চরভদ্রাসনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মোঃ মনি হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে থানা ছাত্রলীগের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের গফুর মৃধা ডাঙ্গী সংলগ্ন পদ্মা নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

এদিকে বাংলার চির এতিহ্য নৌকা বাইচের খবর পেয়ে সকাল হতেই গফুর মৃধা ডাঙ্গী গ্রামের পদ্মা নদীর পাড়ে উপজেলা সহ দুর-দুরান্তের বিভিন্ন এলাকা থেকে বাইচে অংশ নিতে বাহারি রং-বেরংয়ের ৭টি নৌকা ও হাজার হাজার উৎসুক জনতার ভীর জমতে থাকে।

সদর ইউপি’ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আজাদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার গাজিরটেক ইউপি’ চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, চরঝাউকান্দা ইউপি’ চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মৃধা, চরহরিরামপুর ইউপি’ চেয়ারম্যান মো. আমির হোসেন খান, শিক্ষক খোশরু হোসেন, শিক্ষক শওকত হোসেন, ইউপি’ মেম্বার মো. বোরহানউদ্দিন মোল্যা সহ স্থানীয় আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।
পরে, সন্ধ্যায় নৌকা বাইচ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে টিভি, বালতি ও কলস পুরুস্কার বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com