শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

চরভদ্রাসনে এমপি নিক্সন চৌধুরীর ত্রাণ ও বাইসাইকেল বিতরণ

মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::

ফরিদপুরের চরভদ্রাসনে বন্যার্ত ও শিক্ষার্থীদের মাঝে ত্রাণ ও বাইসাইকেল বিতরণ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

শনিবার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের ফাজেলখার ডাঙ্গী ২’শ পরিবার, গাজিরটেক ইউনিয়নের চর হাজিগজ্ঞ বাজারে ২’শ পরিবার ও চর হরিরামপুর ইউনিয়নের আমিন খারহাটে ২’শ ৫০টি পারবিারসহ তিনটি ইউনয়নের মোট ৬’শ ৫০টি বণ্যার্ত পরিবারের প্রত্যেকের মাঝে ৩০ কেজি চাল ও পানি বিশুদ্ধকরন ঔষুধ সামগ্রী বিতরন এমপি মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা নাজনীন খানম, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা ও গাজির টেকই উপি’ চেয়ারম্যান মো. ইয়াকুব আলী প্রমূখ।

উল্লেখ, একই দিন মুজিববর্ষ উপলক্ষে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে এমপি মুিজবুর রহমান চৌধুরী নিক্সন চরহরিরামপুর ইউয়িনের চরসালেপুর আমিনখারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১৫টি বাইসাইকেল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com