সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

চরভদ্রাসনে উপসহকারী ভূমি কর্মকর্তা বরখাস্ত

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::

ফরিদপুরের চরভদ্রাসনে দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শেখ আসলাম বরখাস্ত হয়েছেন। গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে নিয়ে উক্ত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

বৃহস্পতিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, উক্ত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শেখ আসলাম সরকারি খাসজমির বিপরীতে ব্যক্তি মালিকানা নামে খাজনার দাখিলা প্রদানের দায়ে সাবেক জেলা প্রশাসক তাকে বরখাস্ত করেন।

উপজেলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু বক্কার ছিদ্দীক বলেন, ‘সহকারি তহশিলদার শেখ আসলামকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে শুনেছি। তবে এবিষয়ে আমাদের কাছে এখনো কোনো লিখিত চিঠি আসে নাই বলে তিনি জানান।

জানা যায়, উপজেলা সদরের বিএস ডাঙ্গি গ্রামের মৃত শিরিশ চন্দ্র সরকারের ছেলে স্বপন কুমার সরকারের(৪৫) বসতভিটের পাশের ২০ শতাংশ জমি দিয়ারা খতিয়ানে খাস করা হয়েছে। এ নিয়ে কোর্টে একটি মামলাও চলমান ছিল। কিন্তু উক্ত সহকারি তহশিলদার ওই সরকারি খাসজমির বিপরীতে স্বপন সরকারকে একটি খাজনার দাখিলা কেটে দেয়। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তারা অবগত হলে জেলা প্রশাসক উক্ত সহকারি তহশিলদারকে চাকুরি থেকে বরক্ষাস্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার উক্ত তহশিলদার বরখাস্তের বিষয়টি স্বীকার করে বলেন, আমার সাথে গভীর ষড়যন্ত্র ও অবিচার করা হয়েছে। এ বিষয়ে কোনো সত্যতা নেই। তিনি আরো জানান, আমার সাথে অন্যায় করা হয়েছে। আমি ন্যায় বিচার পবোনা। আমি ন্যায় বিচারের জন্য বিষয়টি নিয়ে আইনি ভাবেও দেখবো বলে তিনি এ প্রতিবেদককে জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com