রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::
ফরিদপুরের চরভদ্রাসনে আগামী ২৯ মার্চ উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ব্যস্ততাও বেড়ে গেছে অনেকাংশে। উপনির্বাচনে উপজেলায় আ’লীগ মনোনীত প্রার্থী মো. কাউছার হোসেন নৌকা প্রতীক নিয়ে আর বিএনপি মনোনীত প্রার্থী এ.জি.এম. বাদল আমিন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও দলীয় প্রার্থীরা ছাড়া ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান (নিক্সন) সমর্থিত প্রার্থী উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা ও স্বতন্ত্র প্রার্থী হয়ে কে.এম. ওবায়দুল বারী দিপু, মো. মাসুদ রানা ও মো. খবিরুদ্দিন সেখ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মনোনয়নপত্র বাছাই হবে ১ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সাবেক প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মুশা গত ২২ অক্টোবর হ্নদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করলে পদটি শূন্য হয়।