শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

চরভদ্রাসনে উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকা প্রার্থী বিজয়ী

মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামীলীগ প্রার্থী মো. কাউছার নৌকা প্রতীক নিয়ে ১৬ হাজার ৫২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে কেএম ওবায়দুলবারী দিপু খান পেয়েছেন ৫ হাজার ৩৪৬ ভোট।

শনিবার (১০ অক্টোবর) উপজেলার ২২টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন শেষ হয়। অপর একটি কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপনির্বাচনে প্রথমদিকে বিভিন্ন প্রতীক নিয়ে ৭ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও দুইজন প্রার্থী নির্বাচন থেকে সরে পরেন।

উল্লেখ, গত বছর ২৩ অক্টোবর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুসার মৃত্যু হলে পদটি শূন্য হয়।

গত ২৯ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারনে তা পিছিয়ে ১০ অক্টোবর ভোটগ্রহনের তারিখ নির্ধারণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com