সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে শনিবার সকালে পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে ইভটিজিংয়ের করার দায়ে শফি খান(৪৫) এক বখাটেকে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। অভিযুক্তকে দন্ডবিধি (১৮৬০) এর ৬০৯ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালত এ কারাদন্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে উত্যক্ত করার সময় স্থানীয়রা অভিযুক্তকে আটকে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় উক্ত বখাটেকে আটক করলে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী অফিসার কামরুন নাহার এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের সাজা প্রদান করা হয়।