সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
মোঃ মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি::
“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে মানববন্ধন পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে (৬মার্চ) বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকগনসহ বিভিন স্কুল, কলেজের শিক্ষার্থী প্রমূখ।