রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Exif_JPEG_420 কুড়িগ্রাম প্রতিনিধি:: ঘনকুয়াশার আর প্রচন্ড শীতে জুবুথুবু হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ।প্রচন্ড ঠান্ডার সাথে পাল্লা দিয়ে রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে শিশির।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) দুপুর অব্দি সূর্য্যের দেখা মেলে নাই এ জেলায়। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহনকে চলাচল করতে হচ্ছে।
শীতের কারণে দূর্ভোগে পড়েছে দিনমুজুর, ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। আবহাওয়া অফিস বলছে কুড়িগ্রামের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।