মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

গ্রেপ্তার এড়াতে ইয়াবা সেবন, হাসপাতালে মৃত্যু

গ্রেপ্তার এড়াতে ইয়াবা সেবন, হাসপাতালে মৃত্যু

মুহাম্মদ এরশাদ, চট্টগ্রাম থেকে ঃ

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে দিদারুল আলম নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তিনি হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের বিশেষ অভিযান ‘এস ড্রাইভ’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১২টার দিকে খুলশী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দিদারুল আলমকে গ্রেপ্তার করতে গেলে তিনি নিজের কাছে থাকা ইয়াবা বড়ি চিবিয়ে গিলে ফেলেন বলে দাবি পুলিশের।

কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ আরও জানায়, দিদারুল আলমের বিরুদ্ধে হত্যা ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com