বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া

গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক:: রাশিয়া ও আমেরিকা দুই পরাশক্তি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে। এবার মার্কিন কোম্পানি গুগলকে জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত।

দেশটির মস্কো শহরের টাগানস্কি জেলা আদালত সম্প্রতি গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে।

প্রতিবেদন অনুসারে, জরিমানা আরোপিত টাকা পুরো বিশ্ব অর্থনীতির চেয়ে বেশি, অর্থাৎ পৃথিবীতে এত পরিমাণ অর্থ নেই। এই জরিমানার কারণ হিসেবে বলা হয়েছে, গুগল ইউটিউবে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বিষয়ে ‘ভুল তথ্য’ সরিয়ে নেয়নি।

পাশাপাশি ইউটিউব চ্যানেলে থাকা কিছু সামগ্রী এমন ধরনের তথ্য সরবরাহ করছে যা দেশটির সামরিক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। রাশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাদজর গুগলের বিরুদ্ধে অভিযোগ করে জানান যে, এই তথ্য রাশিয়ার সামরিক বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করছে।

গুগলে যে জরিমানা আরোপ করা হয়েছে তা দিতে হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাশিয়া এই জরিমানাকে প্রতীকী ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে। এর উদ্দেশ্য হল রাশিয়ান সম্প্রচারকদের বিষয়ে গুগলকে তার অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করা।

সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ মিডিয়াকে বলেছেন যে, এই বিশাল জরিমানাটি রুশ মিডিয়ার উপর ইউটিউবের নিষেধাজ্ঞার বিষয়টিকে রাশিয়া কতটা গুরুত্ব সহকারে দেখছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে করা হয়েছে।

আদালত আরও জানায়, অতীতেও এই ধরনের তথ্য সরিয়ে নিতে গুগলকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তা অমান্য করায় এই জরিমানা করা হয়েছে। গুগল ও অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক চাপের কারণে তাদের রাশিয়ার কার্যক্রম সীমিত করেছে এবং গুগল তার রাশিয়ান শাখা কার্যক্রম বন্ধ করে দেয় ২০২২ সালে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com