বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনামঃ

গাজনা আশাপুর সমবায় সমিতির কমিঠি গঠন: সভাপতি রাজ্জাক, সম্পাদক লিয়াকত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥

ফরিদপুরের মধুখালীতে উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা আশাপুর আদর্শ ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মথুরাপুর বাজারে সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ লিয়াকত আলী শেখের পরিচালনায় নির্বাচনের শেষ সময় পর্যন্ত একটি প্যানেল জমা হওয়ায় পূর্ন প্যানেলকেই নির্বাচিত ঘোষনা করেন দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা।

সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হন আব্দুর রাজ্জাক মোল্যা (রাজা) সহসভাপতি আঃ সাত্তার মৃধা এবং সাধারন সম্পাদক হিসেবে মোঃ লিয়াকত আলী শেখ। সুশিল কর,মোঃ আতিয়ার রহমান ও মোঃ ইমারত হোসেন মোল্যা সদস্য নির্বাচিত হন। কার্যকরি ৬ সদস্য বিশিষ্ট কমিটি তিন বৎসর দায়ীত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com