শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ---ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও থেকে:: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা যেভাবে ছাত্র জনতার গণঅভ্যুথানকে সংগঠিত করে নতুন বাংলাদেশ নির্মাণ করার একটি সুযোগ করে দিল। সেই সুযোগটা যেন তারা গ্রহণ করেন শুধু রাজনৈতিক সামাজিক জীবন শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য সর্বক্ষেত্রে যাতে আবর নতুন একটি বাংলাদেশ দেখতে পান।

রোববার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র আয়োজনে জেলা স্কুল বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গণতন্ত্রের কোন বিকল্প নেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ। যার মাধ্যমে তারা গণতন্ত্রে ফিরে যেতে পারে। সেটাই একমাত্র পথ যেটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। তার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

জিয়াউর রহমানকে মনে করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং বর্তমান নেতা তারেক রহমান যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন পরিবর্তন এবং নতুনদের আগমন এইজন্য তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। এইজন্য তিনি তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠাকুরগাঁও পৌর শাখার সদস্য, ফুটবল লীগ পরিচালনা কমিটি সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঢাকা উত্তর শাখার আহবায়ক আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বিরসহ অন্যান্যরা।

প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা বিএনপি বনাম পঞ্চগড় জেলা বিএনপি। পরে এক গোলে দিনাজপুর জেলা বিএনপি জয়ী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com