শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

খুলনায় যুবলীগের সাবেক নেতা আল আমিনকে কুপিয়ে হত্যা

খুলনায় যুবলীগের সাবেক নেতা আল আমিন

খুলনা ব্যুরো:: খুলনায় যুবলীগের সাবেক নেতা আল আমিনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন নগরীর ২৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টায় নগরীর পূর্ব বা‌নিয়াখামার লোহার‌গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন পূর্ব বানিয়া খামার লোহার গেট এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত ৯টার দি‌কে খুলনা নগরীর পূর্ব বা‌নিয়াখামার লোহার গেট এলাকার মুন্নার গ্যারেজে এসে বস‌লে ক‌য়েকজন দুর্বৃত্ত আল আমিনকে চাপা‌তি দি‌য়ে এলোপাথা‌ড়ি কু‌পি‌য়ে ফে‌লে রে‌খে যায়। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌ক্যা‌লে নি‌য়ে আস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হো‌সেন ব‌লেন, পূর্ব শত্রুতার জের ধরে আল আমিনকে কুপিয়ে জখম করা হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত চলছে।

ওসি আরও জানান, নিহত আল আমিনের নামে থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে। কিছু‌দিন আগেও তিনি মাদক মামলায় খুলনা সদর থানায় গ্রেপ্তার হ‌য়ে‌ছি‌লেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com